Home » Blog » ৫৯ বিজয়ী প্রথম ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডে ৩৫ লাখ টাকার বেশি পুরস্কার পেলেন

৫৯ বিজয়ী প্রথম ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডে ৩৫ লাখ টাকার বেশি পুরস্কার পেলেন

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের উপদেষ্টা ও বুয়েটের সম্মানিত প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, অলিম্পিয়াডের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল এবং ই-জেনারেশন পিএলসির চেয়ারম্যান শামিম আহসান।

by admin
০ comment

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা এবং গণিত বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩-এর ফাইনালে ৩৫ লাখ টাকারও বেশি পুরস্কার জিতেছেন ৫৯ জন বিজয়ী। শনিবার (৬ জুলাই) জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত সমাপনী ও গ্র্যান্ড ফিনালে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী এবং ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক ডা. দীপু মনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের উপদেষ্টা ও বুয়েটের সম্মানিত প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, অলিম্পিয়াডের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল এবং ই-জেনারেশন পিএলসির চেয়ারম্যান শামিম আহসান।

ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের আহ্বায়ক ও প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাসুদ কামাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সত্যপ্রসাদ মজুমদার, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, আইসিটি বিভাগের সচিব শামসুল আরেফিন, বেসিস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ, এডিএন গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদ, আইসিটি বিভাগের মহাপরিচালক মোস্তফা কামাল এবং প্রাইম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হাসান ও রশিদ।

আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিলো এডিএন গ্রুপ, ডেল টেকনোলজিস, প্রাইম ব্যাংক, সিনকোস ইঞ্জিনিয়ারিং, পিপলএনটেক, আইজুম, ই-জেনারেশন, প্রাইম ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

আয়োজকরা জানিয়েছেন, এই অলিম্পিয়াডে ছয়টি বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা মোট আটটি বিভাগে বিনামূল্যে অংশগ্রহণ করেন। সারাদেশের ৩১০টি স্কুল, ৬১টি বিশ্ববিদ্যালয়, ১৩২টি কলেজ, ২২টি পলিটেকনিক প্রতিষ্ঠান এবং ২৫টি মাদরাসা থেকে কুইজ এবং প্রোজেক্ট নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লাখ ৭১ হাজার ৯৭৬ জন। কুইজ নিবন্ধনের সংখ্যা ছিল ৫৫ হাজার ৭৪৯।

প্রোজেক্টের জন্য নিবন্ধন সংখ্যা ছিল ২২২৭ এবং ৫৩ জন মেন্টর এবং বিচারক হিসেবে কাজ করেছেন। এছাড়া সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০টি ক্লাব, ২৯০ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং ৪৭০৯ জন স্বেচ্ছাসেবক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এ অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত ছিলেন।

SHARE
আরও পড়ুন:  ৬ জুলাই প্রথম ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডে পলিটেকনিক-মাদরাসায় চমক?

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/talkbart/public_html/wp-includes/functions.php on line 5471