Home » Blog » শাওমির সঙ্গে মিডিয়াটেকের জোট

শাওমির সঙ্গে মিডিয়াটেকের জোট

রেডমি কে৭০ আল্ট্রা ফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। ব্র্যান্ডটি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, এটি আইপি৬৮-রেটেড ধুলো এবং জল-প্রতিরোধী ডিভাইস হবে। এছাড়াও, এটি একটি ধাতু দিয়ে তৈরি মিড ফ্রেম অফার করবে। রেডমি কে৭০ আল্ট্রা জুলাই মাসের মাঝামাঝি চীনে আত্মপ্রকাশ করতে পারে। ব্র্যান্ডটি এখনও স্মার্টফোনটির ডিজাইন প্রকাশ করেনি।

by admin
০ comment

স্মার্টফোন ইন্ডাস্ট্রির অগ্রগতিতে নতুন পদক্ষেপ নিচ্ছে শাওমি। প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে যে তারা চীনের শেনঝেনে শাওমি-মিডিয়াটেক যৌথ পরীক্ষাগার চালু করবে। এই ল্যাবটি পাঁচটি মূল ক্ষমতা এবং তিনটি প্রধান প্রযুক্তিগত ক্ষেত্রে মনোনিবেশ করবে, যেমন পারফরম্যান্স, যোগাযোগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। খবর টেকগাপ।

উভয় কোম্পানির লক্ষ্য উচ্চমানের পণ্য সরবরাহ করার জন্য মৌলিক প্রযুক্তিগুলো অন্বেষণ করা। এই যৌথ উদ্যোগে তৈরি প্রথম ফ্ল্যাগশিপ প্রোডাক্ট হলো রেডমি কে৭০ এক্সট্রিম এডিশন (রেডমি কে৭০ আল্ট্রা নামেও পরিচিত)। আসুন এই আসন্ন ডিভাইসটির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই।

শাওমি এবং মিডিয়াটেকের সহযোগিতায় বাজারে আসছে রেডমি কে৭০ এক্সট্রিম এডিশন

শাওমি জানিয়েছে যে গত তিন বছরে, রেডমি ডাইমেনসিটি ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম মোবাইল ফোনের ১৮.৬ মিলিয়ন বা ১.৮৬ কোটিরও বেশি ইউনিট সরবরাহ করেছে এবং শাওমি গ্রুপ মিডিয়াটেক প্ল্যাটফর্ম ব্যবহার করে মোট ৬৮০ মিলিয়ন বা ৬৮ কোটি ইউনিট পণ্য বাজারে এনেছে।

রেডমি কে৭০ আল্ট্রা ফোনটি মিডিয়াটেকের লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট দ্বারা চালিত হবে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ডিভাইসটি তিনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চালিত ফোনের সাথে প্রতিযোগিতা করবে, এগুলো হল ওয়ানপ্লাস এস ৩, রিয়েলমি জিটি ৬ এবং আইকো নিও ৯এস প্রো প্লাস। এর মধ্যে ওয়ানপ্লাস ফোনটি ইতিমধ্যেই উন্মোচিত হয়েছে, আর রিয়েলমি এবং আইকো স্মার্টফোনগুলো যথাক্রমে ৯ জুলাই এবং ১১ জুলাই চীনে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে।

রেডমি কে৭০ আল্ট্রা ফোনের প্রত্যাশিত স্পেসিফিকেশন

রেডমি কে৭০ আল্ট্রা হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট থাকবে। অনুমান করা হচ্ছে যে ডিভাইসের টপ ভ্যারিয়েন্টে ২৪ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ থাকবে। একটি উন্নত গেমিং অভিজ্ঞতার জন্য এটি একটি ডেডিকেটেড গ্রাফিক্স ইঞ্জিনের সাথে আসবে বলে আশা করা হচ্ছে।

রেডমি কে৭০ আল্ট্রা ফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। ব্র্যান্ডটি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, এটি আইপি৬৮-রেটেড ধুলো এবং জল-প্রতিরোধী ডিভাইস হবে। এছাড়াও, এটি একটি ধাতু দিয়ে তৈরি মিড ফ্রেম অফার করবে। রেডমি কে৭০ আল্ট্রা জুলাই মাসের মাঝামাঝি চীনে আত্মপ্রকাশ করতে পারে। ব্র্যান্ডটি এখনও স্মার্টফোনটির ডিজাইন প্রকাশ করেনি।

SHARE
আরও পড়ুন:  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জেআইএস এর সমাবর্তনে ভারতে

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/talkbart/public_html/wp-includes/functions.php on line 5471