Home » Blog » শতাধিক ভাষা যুক্ত হলো গুগল ট্রান্সলেটে

শতাধিক ভাষা যুক্ত হলো গুগল ট্রান্সলেটে

গুগল ট্রান্সলেটে এর আগে কখনও এতগুলো ভাষা একসঙ্গে অন্তর্ভুক্ত করা হয়নি। আগে কেবল ১৩৩টি ভাষা অনুবাদ করতে পারত গুগল ট্রান্সলেট। নতুন আপডেটের পর মোট ২৪৩টি ভাষায় অনুবাদ করতে সক্ষম হবে প্ল্যাটফর্মটি।

by admin
০ comment

ভাষার রূপান্তরে অনলাইনে বেশ জনপ্রিয় প্ল্যাটফর্ম গুগল ট্রান্সলেট। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে প্ল্যাটফর্মটিতে আরও ১১০টি নতুন ভাষা অন্তর্ভুক্ত করছে গুগল। এর মধ্যে ক্যান্টোনিজ, পাঞ্জাবি ও মাড়ওয়ারি উল্লেখযোগ্য।

গুগলের তথ্যানুসারে, নতুন সংযোজিত মোট ভাষার এক-তৃতীয়াংশ এসেছে আফ্রিকা থেকে। এসব ভাষায় কথা বলা জনগোষ্ঠীর সংখ্যা ৬১৪ মিলিয়নের বেশি। নতুন ভাষা অন্তর্ভুক্ত করার জন্য নিজেদের লার্জ ল্যাংগুয়েজ মডেল ‘পিএএলএম ২’ ব্যবহার করেছে টেক জায়ান্টটি।

গুগল ট্রান্সলেটে এর আগে কখনও এতগুলো ভাষা একসঙ্গে অন্তর্ভুক্ত করা হয়নি। আগে কেবল ১৩৩টি ভাষা অনুবাদ করতে পারত গুগল ট্রান্সলেট। নতুন আপডেটের পর মোট ২৪৩টি ভাষায় অনুবাদ করতে সক্ষম হবে প্ল্যাটফর্মটি।

যেকোনো ব্রাউজার থেকে গুগল ট্রান্সলেটের ওয়েবসাইটে গিয়ে এসব ভাষায় অনুবাদ করা যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের অ্যাপ থেকেও এসব ভাষা অনুবাদ করা সম্ভব হবে।

২০২২ সালে প্ল্যাটফর্মটিতে ১ হাজার ভাষা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয় গুগল। সবশেষ ১১০টি নতুন ভাষা অন্তর্ভুক্ত করার বিষয়টি সেই উদ্যোগেরই অংশ।

আরও পড়ুন:  আসন্ন ই-ক্যাব নির্বাচন: আসিফ আহনাফের প্রার্থীতা এবং অগ্রগামী প্যানেলের ভিশন

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/talkbart/public_html/wp-includes/functions.php on line 5481