Home » Blog » বাংলাদেশের ফিনটেক খাতে বিনিয়োগের আহ্বান যুক্তরাষ্ট্রকে

বাংলাদেশের ফিনটেক খাতে বিনিয়োগের আহ্বান যুক্তরাষ্ট্রকে

ওয়াসিকা আয়শা খান আরও বলেন, ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। ২০২৫ সালের মধ্যে ক্যাশলেস লেনদেন ৩০ শতাংশ এবং ২০৩১ সালের মধ্যে ১০০ শতাংশ অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের মধ্যে শতভাগ মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার লক্ষ্য নিয়ে জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল ২০২১-২০২৬ বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি বাস্তবায়নে চলতি অর্থবছরের বাজেটে এ কার্যক্রমের ওপর জোর দেওয়া হয়েছে।

by admin
০ comment

বাংলাদেশের ফিনটেক খাতে বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানি এবং প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। মঙ্গলবার (২ জুলাই) ঢাকার ওয়েস্টিন হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত ‘ড্রাইভিং ফিন্যান্সিয়াল ইনক্লুশন ফর স্মার্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মাসিয়াল কাউন্সিলর জন ফে, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, অ্যামচ্যামের কার্যনির্বাহী কমিটির সদস্য, অ্যামচ্যামের নির্বাহী পরিচালক, দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যান্য ব্যবসায়িক সংস্থার নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী বলেন, সরকার বেসরকারি খাতের সহযোগিতায় দেশের উন্নয়নে কাজ করছে। বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল ও ব্যবসায়িক পরিবেশ অনুকূল হওয়ায় বাংলাদেশে ব্যবসা করা সহজ। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগী। মার্কিন কোম্পানি মাস্টারকার্ড এবং ভিসা বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি এবং ক্যাশলেস সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ওয়াসিকা আয়শা খান আরও বলেন, ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। ২০২৫ সালের মধ্যে ক্যাশলেস লেনদেন ৩০ শতাংশ এবং ২০৩১ সালের মধ্যে ১০০ শতাংশ অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের মধ্যে শতভাগ মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার লক্ষ্য নিয়ে জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল ২০২১-২০২৬ বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি বাস্তবায়নে চলতি অর্থবছরের বাজেটে এ কার্যক্রমের ওপর জোর দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে এক ব্যবসায়ীর প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ব্যাংকের সুদহার বাজারভিত্তিক করা হচ্ছে এবং মুদ্রা বিনিময় হার পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। আমরা ইতোমধ্যে এর ইতিবাচক ফল পেতে শুরু করেছি। জুন মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে।

তিনি বলেন, ব্যাংকের সুদহার বাজারভিত্তিক করা হচ্ছে এবং মুদ্রা বিনিময় হার পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। আমরা ইতিমধ্যে এর ইতিবাচক ফল পেতে শুরু করেছি। জুন মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। সুদহার যখন নয়-ছয় ছিল তখন আমরা অনেক খেলাপি ঋণের ঘটনা দেখেছি।

আরও পড়ুন:  স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে : নাহিদ ইসলাম

ব্যবসায়িক অর্থায়নে বাজারভিত্তিক সুদহার কতটা কার্যকর হয়, তা নির্ধারণে আরও কিছুটা সময় দেওয়া উচিত বলে মনে করেন অর্থ প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে অ্যামচেম সভাপতি অর্থপ্রতিমন্ত্রীর হাতে একটি স্মারক পুস্তক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রুবাবা দৌলা প্রমুখ।

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/talkbart/public_html/wp-includes/functions.php on line 5481