Home » Blog » ডব্লিউএসআইএস সম্মাননা হস্তান্তর প্রধানমন্ত্রীর হাতে

ডব্লিউএসআইএস সম্মাননা হস্তান্তর প্রধানমন্ত্রীর হাতে

ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতার বৈশ্বিক স্বীকৃতি হিসেবে এই আন্তর্জাতিক পুরস্কার দুটি সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়।

by admin
০ comment

নিরাপদ ভিডিও কনফারেন্সিং সিস্টেম ‘বৈঠক’ তৈরির জন্য ‘‘বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড সিকিউরিটি ইন ইউজ অব আইসিটি’ বিভাগে এবং ‘শিক্ষক বাতায়ন’ নির্মাণের জন্য ‘ক্যাপাসিটি বিল্ডিং’ বিভাগে চ্যাম্পিয়ন হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সর্বোচ্চ আন্তর্জাতিক পুরস্কার জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস)-২০২৪ অর্জন করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।

ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতার বৈশ্বিক স্বীকৃতি হিসেবে এই আন্তর্জাতিক পুরস্কার দুটি সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সম্মাননা ক্রেস্ট ও সনদটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, এটুআই প্রকল্প পরিচালক মামুনুর রশিদ ভূঁইয়া প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

গত ২৮ মে সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন (আইটিইউ) এর সদর দফতর থেকে উইনার ও চ্যাম্পিয়ন পদকটি গ্রহণ করেন জুনাইদ আহমেদ পলক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা দেয়া ১ হাজার ৪৯টি প্রকল্প থেকে বাছাই করে ৩৬০টি প্রকল্পের মধ্যে এই বছর ১৮টি প্রকল্পকে বিজয়ী ও ৯০টি প্রকল্পকে চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কৃত করা হয়। ওই দিন আইটিইউর পরিচালক ড. কসমাস লাকিসন যাভাযাভার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া এখানে উপস্থিত ছিলেন এটুআইয়ের যুগ্ম-প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান।

আরও পড়ুন:  ভারপ্রাপ্তের কাছে ই-ক্যাব ইসি’র পদত্যাগ!

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/talkbart/public_html/wp-includes/functions.php on line 5481