Home » Blog » ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং : চার্জিংয়ের ভবিষ্যত

ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং : চার্জিংয়ের ভবিষ্যত

ম্যাগচার্জ প্রযুক্তির মাধ্যমে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিংকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে ইনফিনিক্স, এমনকি অ্যাপলের প্রযুক্তিকেও এটি ছাড়িয়ে গেছে। ফোনের কয়েল ও চার্জারকে নিরাপদে যুক্ত করার মাধ্যমে নিরবচ্ছিন্ন চার্জিংয়ের অভিজ্ঞতা প্রদান করছে ইনফিনিক্সের ম্যাগচার্জ প্রযুক্তি। ফলে সুনির্দিষ্ট অ্যালাইনমেন্টের প্রয়োজনীয়তা দূর হয়ে একটি স্থিতিশীল চার্জিং প্রক্রিয়া নিশ্চিত হয়।

by admin
০ comment

ইনফিনিক্সের নোট ৪০ সিরিজের স্মার্টফোনে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। এতদিন পর্যন্ত এই উন্নত প্রযুক্তি শুধু আইফোনেই ছিল, তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এখন এই সুবিধা উপভোগ করতে পারছেন। এই পদক্ষেপের ফলে একদিকে চার্জিংয়ের ধারা বদলে গেছে এবং অন্যদিকে চার্জিংয়ে নতুন মানদণ্ডও স্থাপিত হয়েছে।

এই প্রযুক্তির ঘোষণা এমন সময়ে এলো, যখন স্মার্টফোন শিল্প ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির দিকে ঝুঁকছে। প্রযুক্তির উন্নতি এবং গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণে ইনফিনিক্স দৃঢ়প্রতিজ্ঞ। ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি চালু করা সেই প্রতিজ্ঞারই প্রতিফলন। এর আগে কিউআই প্রটোকল ২.০-এর মাধ্যমে শুধু অ্যাপল ডিভাইসে এই প্রযুক্তি সীমাবদ্ধ ছিল। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে ইনফিনিক্সই প্রথম এই প্রযুক্তি নিয়ে এসেছে।

ম্যাগচার্জ প্রযুক্তির মাধ্যমে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিংকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে ইনফিনিক্স, এমনকি অ্যাপলের প্রযুক্তিকেও এটি ছাড়িয়ে গেছে। ফোনের কয়েল ও চার্জারকে নিরাপদে যুক্ত করার মাধ্যমে নিরবচ্ছিন্ন চার্জিংয়ের অভিজ্ঞতা প্রদান করছে ইনফিনিক্সের ম্যাগচার্জ প্রযুক্তি। ফলে সুনির্দিষ্ট অ্যালাইনমেন্টের প্রয়োজনীয়তা দূর হয়ে একটি স্থিতিশীল চার্জিং প্রক্রিয়া নিশ্চিত হয়।

তাছাড়া, ইনফিনিক্সের ম্যাগকিট ব্যবহারকারীদের পূর্ণাঙ্গ ম্যাগনেটিক চার্জিং সল্যুশন প্রদান করে। এই ম্যাগকিটের অন্তর্ভুক্ত ম্যাগপাওয়ার দেয় সত্যিকারের “ম্যাগনেটিক চার্জিং,” যার জন্য কোনো শক্তির উৎসের কাছাকাছি থাকারও কোনো প্রয়োজন হয় না। ফলে ফোনটি ব্যবহার করা যায় আরও সহজে।

নোট ৪০ সিরিজের ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ফিচারের সাথে রয়েছে চমৎকার একটি আল্ট্রা-থিন ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক। মাত্র ৮.৬ মি.মি. পুরুত্ব ও ৮৬ গ্রাম ওজনের পাওয়ার ব্যাংকটি সহজেই বহনযোগ্য। এই পাওয়ার ব্যাংকের ক্ষমতা ৩০০০ মিলি অ্যাম্পিয়ার, যা যেকোনো জায়গায় ফোনে চার্জ দেওয়ার জন্য যথেষ্ট।

পাওয়ার ব্যাংকটির ম্যাগনেটিক ডিজাইনের কারণে এটিকে সহজেই নোট ৪০ ফোনের পেছনের অংশে যুক্ত করা যায়। ফলে চার্জিংয়ের জন্য একটি নিরাপদ সংযোগ তৈরি হয় এবং কোনো ক্যাবল বা অ্যাডাপ্টারের ঝামেলা ছাড়াই এটি চার্জ দেওয়া যায়। এছাড়া, পাওয়ার ব্যাংকটি ঘড়ি ও হেডফোনের মতো অন্যান্য ইকোসিস্টেম পণ্যের সাথেও ব্যবহার করা যায়। নোট ৪০ সিরিজের মাধ্যমে গ্রাহকদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসার পাশাপাশি ম্যাগনেটিক ও ওয়্যারলেস চার্জিংকে সবার জন্য সহজলভ্য করে তুলছে ইনফিনিক্স। ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি ক্রমাগত বিবর্তিত হচ্ছে, আর ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে উদ্ভাবনী সমাধান প্রদানের মাধ্যমে এ ক্ষেত্রে নেতৃত্ব দিতে ইনফিনিক্স প্রস্তুত। প্রযুক্তির উন্নতি অনেক সময় মূল্যের সীমা অতিক্রম করার ওপর নির্ভর করে। এর ফলে সেই প্রযুক্তির ব্যাপক ব্যবহার ও উন্নয়ন সম্ভব হয়।

আরও পড়ুন:  ২ লাখ টাকার মোটরসাইকেল পেলেন রিয়েলমি ভাগ্যবান বিজয়ী

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/talkbart/public_html/wp-includes/functions.php on line 5481