Home » Blog » হোয়াটসঅ্যাপ ভিডিও কলে একাধিক নতুন ফিচার আনছে

হোয়াটসঅ্যাপ ভিডিও কলে একাধিক নতুন ফিচার আনছে

শুধু কম্পিউটার বা মোবাইলে নয়, যেকোনো ডিভাইসে ভিডিও কলে ৩২ জন পর্যন্ত যোগ দিতে পারবেন। মিটিং, সেমিনার বা আড্ডার জন্য এই আপডেট ফিচারটি বাড়তি সুবিধা দেবে।

by admin
০ comment

হোয়াটসঅ্যাপের ভিডিও কলিং ফিচার অনেক পুরনো হলেও এটি নিয়মিত উন্নয়ন আপডেট নিয়ে আসে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি। জানা গেছে, ব্যবহারকারীদের আরও বেশি সুবিধা দিতে নতুন তিনটি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবহারকারীরা নতুন ফিচারগুলো উপভোগ করতে পারবেন।

বন্ধুদের সঙ্গে একসাথে যেকোনো ভিডিও দেখার জন্য আদর্শ একটি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে অডিওসহ স্ক্রিন শেয়ার করা যাবে। এই ফিচারটি আগে বিটা ভার্সনে ছিল, এখন এটি অফিসিয়াল হচ্ছে। ব্যবহারকারীরা বন্ধু বা পরিবারের সঙ্গে সিনেমা বা যেকোনো কনটেন্ট শেয়ার করতে চাইলে ভিডিও কলে স্ক্রিন শেয়ার করতে পারবেন। সবাই মিলে একসাথে ভার্চুয়ালি সিনেমা দেখতে পারবেন।

শুধু কম্পিউটার বা মোবাইলে নয়, যেকোনো ডিভাইসে ভিডিও কলে ৩২ জন পর্যন্ত যোগ দিতে পারবেন। মিটিং, সেমিনার বা আড্ডার জন্য এই আপডেট ফিচারটি বাড়তি সুবিধা দেবে।

হোয়াটসঅ্যাপের ভিডিও কলের সময় স্পিকারকে হাইলাইট করা যাবে এবং গ্রুপ ইন্টারঅ্যাকশনের সময় স্ক্রিনে প্রথমে দেখা যাবে স্পিকারকে।

হোয়াটসঅ্যাপ দাবি করেছে, অডিও এবং ভিডিও কলের মান উন্নয়নের দিকেও প্রতিষ্ঠানটির নজর রয়েছে। ইন্টারনেটের গতি কম হলেও যাতে ব্যবহারকারীদের কল এবং ভয়েসে সমস্যা না হয় সেদিকে গুরুত্ব দিচ্ছে হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুন:  ভিভো ইউরোপিয় ফুটবল চ্যাম্পিয়নশিপের পার্টনার হলো

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/talkbart/public_html/wp-includes/functions.php on line 5481