Home » Blog » প্লাটিনাম জয়ন্তীর থিম সং শেয়ার দিয়ে সবাইকে শুভেচ্ছা জানালেন জয়

প্লাটিনাম জয়ন্তীর থিম সং শেয়ার দিয়ে সবাইকে শুভেচ্ছা জানালেন জয়

রবিবার (২৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি তার পোস্টে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীর থিম সং শেয়ার করে এই শুভেচ্ছা জানান।

by admin
০ comment

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বা ‘প্লাটিনাম জয়ন্তী’ আজ ২৩ জুন। এই বিশেষ দিনটি উদযাপন এবং দলের সমৃদ্ধ ইতিহাস মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে একটি থিম সং তৈরি করা হয়েছে। দেশের অন্যতম সংগীত জুটি গীতিকবি জুলফিকার রাসেল ও সংগীত পরিচালক পাভেল আরিন এই থিম সং তৈরি করেছেন।

রবিবার (২৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি তার পোস্টে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীর থিম সং শেয়ার করে এই শুভেচ্ছা জানান।

‘বাংলাদেশের হৃদয়জুড়ে আওয়ামী লীগের নাম’ শিরোনামে বিশেষ এই গানটির সঙ্গে মিল রেখে একটি দৃষ্টিনন্দন ভিডিও তৈরি হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন ইশতিয়াক মাহমুদ। বাংলাদেশ আওয়ামী লীগের প্রযোজনায় পুরো প্রজেক্টের পরিকল্পনা ও সমন্বয় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

কোরাস কণ্ঠে গাওয়া থিম সংটি ‘প্লাটিনাম জয়ন্তী’র দুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ ও অঙ্গ-সংগঠনগুলোর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

‘বাংলাদেশের হৃদয়জুড়ে আওয়ামী লীগের নাম’ গানটি প্রকাশের পর থেকেই সংশ্লিষ্টরা প্রশংসিত হচ্ছেন। বিশেষ করে এর সমৃদ্ধ কথা ও চিত্রায়নে মুগ্ধতা প্রকাশ করছেন সাধারণ মানুষ, যা গানটির মাধ্যমে তুলে ধরা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছরের পথচলার গল্প।

আরও পড়ুন:  স্যামসাংয়ের কর্মীরা তিন দিনের ধর্মঘটে

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/talkbart/public_html/wp-includes/functions.php on line 5481