Home » Blog » আবহাওয়ার ওয়েবসাইট ৫ ঘণ্টা পর উদ্ধার

আবহাওয়ার ওয়েবসাইট ৫ ঘণ্টা পর উদ্ধার

অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ নিশ্চিত করেছেন যে, হ্যাকিংয়ের ঘটনায় অধিদপ্তরের নিজস্ব প্রকৌশলীরা ওয়েবসাইটটি পুনরুদ্ধার করেছেন। ওয়েবসাইট সচল হওয়ার পর কীভাবে এমনটি ঘটল, সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে অপর আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, "কখন হয়েছে, কীভাবে হয়েছে, কারা করেছে, সেটা জানার জন্য আমাদের আরও সময় লাগবে।"

by admin
০ comment

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট হ্যাকিংয়ের পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে অধিদপ্তরের বাংলা ও ইংরেজি দুই সংস্করণেই প্রকাশিত তথ্য সঠিকভাবে পাওয়া গেছে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ নিশ্চিত করেছেন যে, হ্যাকিংয়ের ঘটনায় অধিদপ্তরের নিজস্ব প্রকৌশলীরা ওয়েবসাইটটি পুনরুদ্ধার করেছেন। ওয়েবসাইট সচল হওয়ার পর কীভাবে এমনটি ঘটল, সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে অপর আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, “কখন হয়েছে, কীভাবে হয়েছে, কারা করেছে, সেটা জানার জন্য আমাদের আরও সময় লাগবে।”

এর আগে সকাল ৯টার দিকে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায়, বাংলা সংস্করণ ঠিকঠাক থাকলেও ইংরেজি সংস্করণে ক্লিক করলে ‘হ্যাকড’ দেখাচ্ছিল। মঙ্গলবার সকাল ৭টার দিকে ওয়েবসাইটটির ইংরেজি সংস্করণ আক্রান্ত হয় বলে জানান অধিদপ্তরের উপপরিচালক শামীম হাসান ভূইয়া। তিনি জানান, Bmd.gov.bd নামের সরকারি ওয়েবসাইটে আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করা হয়। কিন্তু সোমবার (৮ জুলাই) রাত থেকে সেটি ODIYAN911 নামক একটি হ্যাকার পেজের দখলে ছিল। ফলে আবহাওয়ার বার্তা প্রদান সংক্রান্ত কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছিল।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৬টা ৪৩ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায়, “HACKED BY ODIYAN911. ~TE4M UCC INDIAN H4CKERS ~, Behind Every Mask, There is a Face And Behind That, A Untold Story. PLAY MUSIC” বার্তাটি প্রদর্শিত হচ্ছে।

ওয়েবসাইটের নিচে স্ক্রল বার্তায় দেখা যায় – “ODIYAN & SOLVEIG & SHUBH & BINARY-USER & ZODIAC & H3ROIC-CHAD & ANON_SEC_101″।

তবে বাংলায় ‘আবহাওয়া অধিদপ্তর’ লিখে গুগল সার্চ করলে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল। কিন্তু ইংরেজি মোডে নিলে ওয়েবসাইট হ্যাকড দেখাত।

আরও পড়ুন:  স্যামসাংয়ের কর্মীরা তিন দিনের ধর্মঘটে

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/talkbart/public_html/wp-includes/functions.php on line 5481