Home » Blog » আইজিপি : পুলিশকে প্রযুক্তিতে সমৃদ্ধ করে গড়ে তোলা হচ্ছে

আইজিপি : পুলিশকে প্রযুক্তিতে সমৃদ্ধ করে গড়ে তোলা হচ্ছে

আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। এ লক্ষ্যে স্মার্ট পুলিশিং অত্যাবশ্যক। স্মার্ট পুলিশিং প্রতিষ্ঠায় আইপিআরআইসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করবে, যা বাংলাদেশ পুলিশকে নিরন্তর শিক্ষা ও অভিযোজনের পথে এগিয়ে নিয়ে যাবে।’

by admin
০ comment

বাংলাদেশ পুলিশকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে ইন্টারন্যাশনাল পুলিশ রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (আইপিআরআইসি) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দ এবং কলেজের ফ্যাকাল্টিরা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। এ লক্ষ্যে স্মার্ট পুলিশিং অত্যাবশ্যক। স্মার্ট পুলিশিং প্রতিষ্ঠায় আইপিআরআইসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করবে, যা বাংলাদেশ পুলিশকে নিরন্তর শিক্ষা ও অভিযোজনের পথে এগিয়ে নিয়ে যাবে।’

ড. মল্লিক ফখরুল ইসলাম বলেন, ‘আইপিআরআইসি বিশ্বব্যাপী পুলিশিংয়ে গবেষণা ও উদ্ভাবন নিয়ে কাজ করবে। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করছে। আইপিআরআইসি প্রতিষ্ঠা এ ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।’

আরও পড়ুন:  দয়াল চন্দ্র বর্মন দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রযুক্তির ব্যবহারে তরুণ প্রজন্মের উৎসাহ

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/talkbart/public_html/wp-includes/functions.php on line 5481