Home » Blog » ফের চালু হলো সি-এমই-ডব্লিউই-৪ দিয়ে ব্যান্ডউইথ সরবরাহ

ফের চালু হলো সি-এমই-ডব্লিউই-৪ দিয়ে ব্যান্ডউইথ সরবরাহ

রক্ষণাবেক্ষণের পর দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৪) দিয়ে আবার ব্যান্ডউইথ সরবরাহ শুরু হয়েছে। শনিবার (১৩ জুলাই) রাতে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

by admin
০ comment

রক্ষণাবেক্ষণের পর দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৪) দিয়ে আবার ব্যান্ডউইথ সরবরাহ শুরু হয়েছে। শনিবার (১৩ জুলাই) রাতে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সিঙ্গাপুর অংশে রক্ষণাবেক্ষণের কাজ শেষে কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ দিয়ে ব্যান্ডউইথ সরবরাহ পুনরায় শুরু হয়েছে।

এর আগে, শুক্রবার বিএসসিপিএলসি’র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম পরিচালিত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য ১৩ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এই ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। তবে এ সময় কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সি-মি-উই-৫) ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো সচল থাকবে।

আরও পড়ুন:  বিশ্ব ইজতেমায় ‘ড্রোন আতঙ্ক’ – হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক মুসল্লি

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/talkbart/public_html/wp-includes/functions.php on line 5481